উত্তরদিনাজপুর

বাড়ির পাশ থেকেই উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

নিজের বাড়ির পাশ থেকেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের লহন্ডা গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

        জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম বাসুদেব মণ্ডল। বাড়ি রায়গঞ্জের লহন্ডা গ্রামে। পেশায় সে গাড়ি চালক। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার বাড়ি থেকে সে কাজে বেড় হয়। কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে পরিবারের লোকজন খোঁজ করতে বের হতেই বাড়ির পাশেই মৃতদেহ দেখতে পায় তারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। যদিও পরিবারের তরফে বাসুদেবকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
    
        এবিষয়ে এলাকার এক স্থানীয় বাসীন্দা মলয় সরকার জানান, রবিবার কাজে বের হয়। কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। সকালে দেখা যায় বাড়ির পাশেই দেহ পড়ে আছে। তবে মনে হচ্ছে, তাকে কথাও খুন করে এখানে ফেলে গেছে। তাই তারা পুলিশের কাছে সঠিক তদন্তের দাবী করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/I1hFNn7XW7I